
নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ের ভেতর থেকে আবুল হোসেন (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরাপাড়ার পাহাড়ের ভেতর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন হাটহাজারীর দেওয়াননগর এলাকার নজুমিয়ার ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিকেলে ত্রিপুরাপাড়ার স্থানীয় বাসিন্দারা পাহাড়ের ভেতরে বৃদ্ধের মরদেহটি দেখতে পান। এ সময় তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানালে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। প্রথমে বৃদ্ধের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে সন্ধ্যায় নিখোঁজ ওই বৃদ্ধের ছেলে থানায় এসে মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।
ওসি মজিবুর রহমান আরও জানান, তাঁরা ওই বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে