
প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে হুমায়ুন কবির বলেন, ‘চুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। এ ধরনের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আমরা সংক্ষুব্ধ ও মর্মাহত।’
চুয়েটের পক্ষ থেকে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি—বিশেষ করে গ্রেডভিত্তিক কোটায় বৈষম্য দূরীকরণসহ পেশাগত মর্যাদা রক্ষার বিষয়টি প্রশাসনের সক্রিয় বিবেচনায় নেওয়া উচিত।
রেজিস্ট্রার আরও বলেন, ‘আশা করি, সরকার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।’
উল্লেখ্য, তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। গতকাল বুধবার রাজধানীতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
৩ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৭ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৩৩ মিনিট আগে