চট্টগ্রাম আদালতের সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে উধাও হওয়া নয় বস্তা নথিপত্র মিলল ভাঙারির দোকানে। আজ বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি পাথরঘাটা এলাকার একটি ভাঙারি দোকান থেকে এসব নথি উদ্ধার করে পুলিশ। এ সময় মো. রাসেল (৩৫) নামে একজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম আদালত থেকে ১ হাজার ৯১১টি নথি চুরির ঘটনার পর থেকেই সেগুলো উদ্ধার করতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছিলাম। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ভাঙারি দোকান থেকে ওসব নথিপত্র উদ্ধার করে।’
ওসি আরও বলেন, ‘এ সময় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তিনি আদালতে একটি চা-দোকানে কাজ করেন। আদালতে মহানগর পিপি অফিসের সামনে পড়ে থাকা নথিপত্রগুলো সে নিয়ে ভাঙারি দোকানে বিক্রি করেছে। কিছু নথিপত্র উদ্ধার করেছি। বাকি নথিপত্র উদ্ধার করতে আমরা তাকে নিয়ে অভিযান পরিচালনা করছি।’
তথ্যমতে, চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়ার কার্যালয় থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) উধাওয়ের ঘটনা গত রোববার (৫ জানুয়ারি) জানাজানি হয়। এরপর পিপি নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেছিলেন, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র, বিস্ফোরকসহ প্রায় ১ হাজার ৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে