
চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো একই ইউনিয়নের সুখছড়ি কামার দীঘিপাড়স্থ নতুনপাড়ার প্রবাসী হাসান পারভেজের মেয়ে ফারিহা জান্নাত তানজুম (৮) ও মো. তানজমুল হোসেন রাফি (৭)। তারা দুজনই স্থানীয় নূরানি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, গত বুধবার ঈদের ছুটিতে মা তাসলিমা আক্তারের সঙ্গে সাইরাপাড়া নানার বাড়িতে বেড়াতে যায় দুই ভাই-বোন। দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় শিশু তানজুম ও রাফি। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে তল্লাশি করে পানিতে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কাউসার সোলতানা জানান, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে