
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং রিসোর্ট ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয়, সে ব্যবস্থা করা হবে।
আজ বুধবার বিকেলে সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। আজ রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়।
সুপ্রদীপ চাকমা বলেন, অগ্নিকাণ্ডের এই ক্ষতি অপূরণীয়। তবুও দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাজেক পরিদর্শনের সময় পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
গত সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়ে যায়। চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পুড়ে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ ঘটনার দিন জানিয়েছিলেন, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২টি, বসতবাড়ি ৩৫টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর। তবে রাঙামাটি জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়, এই অগ্নিকাণ্ডে ১২০ থেকে ১৪০টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে