
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় আবুল খায়ের স্টিল লিমিটেড কারখানায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ।
রোববার (১ মার্চ) অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল কারখানার দক্ষিণ পাশ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তাদের উদ্দেশ্য ছিল কারখানায় লুটপাট চালানো। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও কর্মচারীরা বাধা দিলে হামলাকারীরা পাশের রেললাইনের দিকে অবস্থান নিয়ে কারখানার ভেতরে পাথর নিক্ষেপ শুরু করে।
পরবর্তীতে হামলাকারীরা প্রধান ফটকের দিকে এগিয়ে এসে নিরাপত্তা গেট, অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। হামলার ঘটনায় অন্তত চারজন কর্মচারী আহত হন। পরে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মো. ইমরুল কাদের ভূঁইয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সাতজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৩ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৪ ঘণ্টা আগে