
‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন অনেক উপদেষ্টা’—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘অনেকে বলে যে, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনাদের আমি স্পষ্ট বলতে চাই, আমি যেহেতু সরকারের একটি অংশে আছি এবং ছিলাম, আমি দেখেছি, সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে কীভাবে হারানো যায়, এ জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন।’
আজ রোববার চট্টগ্রাম নগরীর হালিশহর এইচ-ব্লক আবাসিক এলাকায় খেলার মাঠের উন্নয়নকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শাহাদাত হোসেন বলেন, মহান রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন, যার কারণে আজকে জনগণই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে যে বিএনপি কতটুকু জনপ্রিয়।
চসিক মেয়র বলেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সড়কপথে যেসব এলাকা দিয়ে গেছেন, সেখানের সব আসন জিতেছে বিএনপি। শুধু বাঁশখালী আসনে একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট পড়ায় সেখানে অন্যজন জিতেছেন।
নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে চসিক মেয়র বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে শুধু একবার সেক্রেটারি পোস্ট হ্যান্ডেল করেছি, এরপর আমি মহানগর বিএনপির প্রেসিডেন্ট হয়েছি। আমি প্রেসিডেন্ট থেকে শুরু করেছি, সদস্য থেকে না। তবে আমার জীবনে একটা অনুশোচনা, আমি এখনো কোনো ক্রেডিবিলিটি নির্বাচনে ফেস করতে পারিনি। যে নির্বাচনে জনগণ উৎসবমুখর পরিবেশে আমাকে বা অন্য প্রার্থীকে ভোট দেবে।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি বলেন, ‘গত ১৬ বছরে দুবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, দুবারই আমাকে নির্বাচনের নামে নির্যাতনের শিকার হতে হয়েছে। এবার সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে। এ জন্যই আমি একটা নির্বাচন চাই, যেখানে আমার জনপ্রিয়তা আমি যাচাই করতে চাই। জনগণ আমাকে কতটুকু ভালোবাসে, তা দেখতে চাই।’
শাহাদাত হোসেন বলেন, ‘আজকে ২২ লাখ ভোটার চট্টগ্রাম শহরে রয়েছে। এর মধ্যে কত পারসেন্ট ভোটার আমাকে চায়, এটাও তো আমার একটা প্রাপ্তির ব্যাপার। আমার তো রাজনৈতিক জীবনে অনেক কিছু চাওয়ার আছে। চট্টগ্রাম শহরে কত লাখ আমাকে চায়? আদৌ মানুষ আমাকে চায় কি না?’
শাহাদাত আরও বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার ৩৯ বছর হয়ে গেছে। আমি যখন মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি শুরু করি, তখন ১৯৮৭ সাল। আজকে ২০২৬ সাল। আমি ছাত্রদলের সভাপতি পদ দিয়ে যাত্রা শুরু করেছি। আমি সেকেন্ড কোনো পোস্ট হ্যান্ডেল করিনি।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে