
রাঙামাটিতে চলছে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন। রাঙামাটি শহরে জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি মৃত্তিকা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেলের প্রধান ব্যারিস্টার দেবাশীষ রায়।
লেখক সম্মেলনে তিন পার্বত্য জেলার বিভিন্ন জনগোষ্ঠীর দেড় শতাধিক কবি, লেখক, সাহিত্যিক ও সংস্কৃতি উন্নয়ন কর্মী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সুগত চাকমা, প্রমোদ বিকাশ কার্বারি, জ্যোতিপ্রভা লারমা, অলিন্দ্র লাল ত্রিপুরা, ডা. মং উষাইথোয়াই, মনোজ বাহাদুর গুর্খা এবং ইয়াংঙান ম্রোকে লেখক সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের “আদিবাসী” জনগোষ্ঠীর বিশাল সমৃদ্ধ ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি রয়েছে, যা লেখকদের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব।’
উদ্বোধনী অনুষ্ঠানে অংসুই মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অঞ্জুলীকা খীসা, কবি শিশির চাকমা, রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক জিতেন চাকমা, কবি ও লেখক প্রভাংশু ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন লেখক সম্মেলনের আহ্বায়ক শুভ্রজ্যোতি চাকমা। আগামীকাল শনিবার এই সম্মেলন সমাপ্ত হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে