
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মুহাম্মাদ কামাল হোসাইন বলেছেন, ‘নির্বাচনের আগে আমরা দাবি করেছি—গণভোট আগে হবে, জাতীয় সংসদ নির্বাচন পরে হবে। কিন্তু আপনারা (বিএনপি) দুই ভোট একসঙ্গে হওয়ার জন্য প্রস্তাব দিয়ে এখন সংসদ নির্বাচনে ভোট মানেন আর গণভোট মানেন না। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।’
আজ রোববার (২২ মার্চ) সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কামাল হোসাইন ঢাকায় এমপি নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের শুরুতে তাঁকে সংবর্ধনা জানানো হয়। উপজেলা ও পৌর জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ছাত্রশিবিরের বিভিন্ন শাখার পক্ষ থেকে পর্যায়ক্রমে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
কামাল হোসাইন বলেন, ‘সংসদ নির্বাচন ও গণভোট একই মায়ের যমজ সন্তান। এক সন্তান বৈধ, আরেক সন্তান অবৈধ হয় কীভাবে, জাতি জানতে চায়। জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। আপনারা যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা করেন, তাহলে জনগণ ভালো করেই জানে, কীভাবে দাবি আদায় করতে হয়।’
শাহরাস্তি উপজেলা জামায়াত আমির মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌর আমির মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. শাহ আলম, ইব্রাহিম খলিল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে