
চাঁদপুরে সাবেক মন্ত্রী দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ ও দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপুসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে এজাহারনামীয় ৩০০ এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মামলাটি করেন মুক্তার আহমেদ নামে এক শিক্ষার্থীর বাবা। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দীপু মনির মদদে এজাহারনামীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করে। এ সময় তারা বিস্ফোরক দ্রব্য ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এতে অনেক শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, পুলিশসহ সাধারণ লোকজনও আহত হন।
এজাহার থেকে আরও জানা যায়, ওই দিন বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অপরাধে জড়িত লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা করে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিয়াজী। ছাত্রলীগের ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে বহু শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়ে রাস্তায় পড়ে থাকে। আহতদের মধ্যে শুধু চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন শিক্ষার্থীসহ ২০০ জন।
এর আগে দীপু মনি ও তাঁর ভাই জে আর ওয়াদুদসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয় চাঁদপুর সদর মডেল থানায়।
ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, এই ৩ মামলায় এখন পর্যন্ত শুধু দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিরা পলাতক। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে