
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠন ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর ছাত্রলীগের কর্মিসভায় তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, দেশের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন কোনো কিছুই ছাত্রলীগ ছাড়া হয় না। যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। দেশের সবুজায়নের ক্ষেত্রে ছাত্রলীগের বড় অবদান রয়েছে। অতিমারির সময়ও ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম এবং প্রশংসনীয়।
‘ছাত্রলীগকে নিয়ে আমি গর্ব অনুভব করি। আমার ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যে মানুষ অন্যের কষ্টে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সে মানুষ স্মার্ট মানুষ। যে মানুষ নিজের মতামতকে যেমন গুরুত্ব দেন, তেমনি অন্যের মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং তাঁর মতামতের প্রতি সহিষ্ণুতা দেখান, তিনি হলেন স্মার্ট। যিনি মানবিকতায় বিশ্বাস করেন, অন্যের সঙ্গে কাজ করে দেশ গড়বার স্বপ্ন দেখেন, তিনি স্মার্ট মানুষ। যে মানুষ বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করেন, এই বিশ্ব এবং আগামীর জন্য নিজেকে তৈরি করেন, তিনি স্মার্ট মানুষ।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের আগামী দিনের ‘স্মার্ট’ মানুষ হিসেবে তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘শুধু যন্ত্রের ব্যবহার নয়, যন্ত্রের মধ্যে যত প্রযুক্তি আছে তা ব্যবহার করে কীভাবে আমাদের জীবন, পরিবারের, সমাজের, দেশের উন্নতি করতে পারি এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারি এসব বিষয়ে যিনি চিন্তা করেন তিনি স্মার্ট মানুষ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘যিনি ধর্মের ভিন্নতার কারণে অন্যের ওপর অন্যায় ও নির্যাতন করেন না, নিজের ধর্ম পালনে যেমন সত্যনিষ্ঠ থাকেন, অন্যের ধর্ম পালনে যিনি শ্রদ্ধা করেন, তিনি স্মার্ট। কাজেই আমরা সৎ, সহমর্মী, পরমতসহিষ্ণু, বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ, মানবিক, অসাম্প্রদায়িক মানুষ চাই। আমরা গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ সোনার মানুষ চাই। এসব গুণ যাঁদের মধ্যে, তাঁরাই স্মার্ট মানুষ।’
সেই ধরনের মানুষ তৈরি করার কাজ কার, সেই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এই ছাত্রলীগ (তা) পারবে। কারণ এই ছাত্রলীগ শেখ হাসিনাকে তাদের নেত্রী মানে। অতএব নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, ছাত্রলীগ সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে আপনারাই হবেন স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্মার্ট কারিগর।
পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান। এ ছাড়া চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ ছাত্রলীগের সাবেক নেতারাও অনুষ্ঠানে ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালালেও পুলিশের চোখের সামনেই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁরা পুলিশ সদস্যদের লাঞ্চিত করছেন। এ জন্
১ ঘণ্টা আগে
গত চার দিনে খুলনায় তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর মধ্যে খুলনা মহানগরীতে দুটি এবং জেলায় একটি হত্যাকাণ্ড ঘটে। এলাকার আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও চরমপন্থী সম্পৃক্ততায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, এসবের পেছনে রয়েছে সাতটি সন্ত্রাসী বাহিনী।
১ ঘণ্টা আগে
বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলে নিয়ে দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা পাউবোর অফিস সহকারী মামুনকে ম্যানেজ করেই এসব দখল চলছে। বিনিময়ে মামুন দখলদারদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
১ ঘণ্টা আগে
সম্প্রতি বরিশাল সরকারি আলেকান্দা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পান। কার্ড হাতে পেয়ে বিস্মিত হতে হয় সব ছাত্রকে। কারণ, এতে তাঁদের ‘ফিমেল’ বা নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধুই এই কলেজ নয়, বোর্ডের ছয় জেলার প্রায় ৩৮ হাজার ছাত্র রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ হয়েছেন।
১ ঘণ্টা আগে