
চাঁদপুরের শাহরাস্তিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথের ভেতর থেকে একটি ডাব বের করা হয়েছে। প্রায় ১ ঘণ্টা অস্ত্রোপচারের পর এটি বের করে চিকিৎসকেরা। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে রাজি হয়নি ভুক্তভোগীর পরিবার।
আজ শনিবার দুপুরে উপজেলার ওয়ারুক বাজারে মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে হাসপাতালে ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়ে। ডাবটির আকার ৬ ইঞ্চি পরিমাণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল ও রোগীর স্বজনেরা জানায়, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই ব্যক্তির পায়ুপথে দুর্ঘটনাবশত ডাবটি ঢুকে যায়। পরে এক্স-রে করে ডাবটির আকার বড় দেখতে পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে চিকিৎসকদের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।
হাসপাতালে আসা আরেক রোগীর স্বজন মো. শেখ ফরিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে আমি তাজ্জব বনে গেছি। কীভাবে বা কী কারণে এমনটি হয়েছে সে বিষয়ে জানতে পারিনি।’
এ ঘটনায় রোগী বা তাঁর সঙ্গে আসা স্বজনেরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরিফ উল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাবশত ঢিলা কুলুপ করতে গিয়ে রোগীর পায়ুপথে একটি ডাব ঢুকে যায়। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে