চাঁদপুরে জননী কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রায় ২০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার শহরের মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়কের তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে জব্দ করা জাল আগুনে পোড়ানো হয়।
কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের অধীন চাঁদপুর স্টেশনের লেফটেন্যান্ট শামস সাদিকীনের নেতৃত্বে শহরের তালতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়।’
তালতলা এলাকায় অভিযানের সময় জননী কুরিয়ার সার্ভিসের অফিসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ মিটার নতুন কারেন্টজাল জব্দ করা হয়। জব্দ করা জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করতে পারেননি বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মুনিফ।
লেফটেন্যান্ট কমান্ডার মুনিফ আরও জানান, জব্দ করা কারেন্ট জাল কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে