
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মাদ্রাসার সহকারী মৌলভি মো. মামুন মিয়ার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি সরেজমিনে মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন বলেন, কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরে ইউএনও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজল্যুশনের মাধ্যমে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মামুন মিয়া রাড়ীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাদ্রাসার একাধিক শিক্ষার্থীর অভিযোগ, দুই-তিন বছর আগে মাদ্রাসায় যোগদানের পর থেকেই মামুন মিয়া বিভিন্নভাবে তাদের যৌন হয়রানি করতেন। অনেক সময় তিনি শিক্ষার্থীদের শারীরিকভাবেও নির্যাতন করতেন। ভয়ে ও লজ্জায় বিষয়টি প্রকাশ করতে না পারলেও পরে তারা ইউএনওর কাছে অভিযোগ জানায়।
মাদ্রাসার কয়েকজন অভিভাবক বলেন, সন্তানদের দ্বীনি শিক্ষা ও নিরাপদ পরিবেশের জন্য মাদ্রাসায় পাঠানো হয়। কিন্তু শিক্ষক যদি এমন অভিযোগে জড়িত হন, তাহলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত শিক্ষক মো. মামুন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একজন ছাত্রীর সঙ্গে আমার পারিবারিকভাবে পরিচয় ছিল। তবে আমি কোনো অনৈতিক কাজ করিনি।’
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে