
ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীরে রেলিংয়ে রশি পেঁচিয়ে ঝোলানো সুমন সাহা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনের গেঞ্জিতে লেখা ছিল মৃত্যুর কারণ। তবে এটি তাঁর হাতের কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আজ বুধবার শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন সাহা (৪২) শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে।
জানা গেছে, সকালে শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের পরনে থাকা গেঞ্জিতে লেখা আছে, ‘আমার বাবার হক আমি পাইলাম না। আমার মেয়েরা যেন সেই হক পায়।’ তবে এই লেখা তাঁর হাতের কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝোলানো ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে