
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গানবাজনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে ময়না আক্তার নামের ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে পাশের গ্রাম চাউড়াখলা থেকে কয়েক যুবক গানবাজনা শুনতে আসেন। এ সময় বরপক্ষের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। পরে চাউড়াখলার লোকজন বিষয়টি কনের চাচা হোসেন মিয়াকে জানান। তিনি বিষয়টির মীমাংসা না করে উল্টো চাউড়াখলার লোকজনের ওপর ক্ষুব্ধ হয়ে বেলাল মিয়া নামে এক যুবককে চড়-থাপ্পড় দেন।
এ ঘটনা নিয়ে চাউড়াখলা গ্রামের যুবকেরা সংঘবদ্ধ হয়ে কনেপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়লে বল্লমের আঘাতে শিশু ময়না আক্তার গুরুতর আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচজন আহত হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে