
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিকাদার এগুলো ঠিক করে দেবেন। এই মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ এবং মহিলাদের পাশাপশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা আশা করি, এই মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোনায় কোনায় পৌঁছে যাবে।’
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের কোনো ক্রস মিসটেকের খবর এখনো আসেনি। ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি রয়েছে। এগুলো ঠিকাদার এবং প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সন্ধ্যায় পৌর এলাকার মেড্ডায় অবস্থিত দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত ‘দেশ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে