
শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে আয়োজিত এই প্রতিযোগিতায় নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের প্রায় ৩৫০ দৌড়বিদ অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটির উদ্যোগে কাকডাকা ভোরে শুরু হওয়া এই হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ২ কিলোমিটার—এই চার ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। এতে দেশের ২০ জেলার দৌড়বিদদের পাশাপাশি কয়েকজন বিদেশি দৌড়বিদও অংশগ্রহণ করেন।
সকাল পৌনে ৬টায় জেলার শিমরাইলকান্দি ব্রিজ এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বিজয়নগর উপজেলার পত্তন এলাকায় গিয়ে শেষ হয়। শীতের সকালে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে দৌড়বিদ ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকেরা জানান, প্রযুক্তির অপব্যবহার থেকে মানুষকে দূরে রাখা, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে