
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আহত যুবকের নাম মো. রাব্বি (২১)। তিনি উপজেলা শাহবাজপুর গ্রামের মো. হেলাল মিয়ার ছেলে। বর্তমানে পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্ত চলছে, আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
মো. বিল্লাল হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ তিনটি গুলি শব্দ শোনা যায়। বের হয়ে দেখি এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’
অপর একটি সূত্রে জানা গেছে, পৌরসভার জমিদার বাড়িসংলগ্ন বালুরচরের মাঠে মারামারির একটি ঘটনার সালিস চলছিল। সালিসে রাব্বির বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে বাড়ি ফেরার পথে কালীবাড়ি মোড়ে রাব্বিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক অঙ্কন রায় আজকের পত্রিকাকে বলেন, আহত যুবকের বুকের বাঁ পাশের পাঁজরে একটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা রেফার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে