
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেপ্তার করতে গেলে হামলায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় তিন গাড়ি ভাঙচুর করা হয়। গতকাল শনিবার রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাহেরী বাড়ির পেছনের বিল দিয়ে পালিয়ে যান।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) ফারুক, সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক বক্তিরা হলেন ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাঁদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ী এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে গেলে গ্রেপ্তার এড়াতে তাহেরী একটি বাড়িতে ঢুকে প্রধান ফটক বন্ধ করে দেন। পরে বাড়ির পেছন দিয়ে বয়ে যাওয়া বিলের পানি দিয়ে তিনি পালিয়ে যান। এ সময় তাঁর ভক্তরা পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর করে। তা ছাড়া হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করতে বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ সময় মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখসহ পুলিশ বাদী হয়ে মামলা করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে