বগুড়ার কাহালুতে উল্টে যাওয়া ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ট্রাক চাপা দেওয়ায় নিহত সুমন আলী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন কাহালু উপজেলার কালাই কর্ণিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। আহতরা হলেন মোস্তফা ও সালাম। তাঁরা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনসহ আটজন রাজমিস্ত্রি কাজ শেষে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার হাকিরমোড় এলাকা থেকে একটি অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে ভ্যানটি উল্টে গেলে যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় নওগাঁ থেকে আসা একটি ট্রাক সুমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
আহত সালাম জানান, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সুমনের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ইসি সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম সংঘাত ও রক্তপাতহীন নির্বাচন। সেই মান এই উপনির্বাচনেও ধরে রাখতে হবে।
২১ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন ওড়ানোর ঘটনায় একটি ড্রোন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের পথে রয়েছে। বিএনপি সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
৩৪ মিনিট আগে
শিবচর থানা-পুলিশ জানায়, হারিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত ইদ্রিস। হাটবাজার ও কলকারখানায় কাজ করে কোনোভাবে দিন কাটিয়েছে সে। নিজের এলাকার নাম-ঠিকানা না জানায় বাড়ির পথও খুঁজে পায়নি।
৪১ মিনিট আগে