
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। জাতির এই বীর সন্তানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ব-দ্বীপ ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ হোসেন অমির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভোলা সদর সার্কেলের এএসপি মো. ইব্রাহিম, জেলা বিএনপির নেতা মো. হারুন অর রশিদ ট্রুম্যান প্রমুখ।
১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দরুইন গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। সেদিন একাই লড়াই করে তিনি বাঁচিয়েছিলেন সহযোদ্ধাদের।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে