
ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতাসহ পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোলার ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি বিএনপি নেতা মো. কবির হোসেন (৪৮), ৬ নম্বর আসামি মো. রশিদ (৫৮), ৭ নম্বর আসামি মো. মেহেদী হাসান (২১), ৮ নম্বর আসামি মো. ইসমাইল (২৫) ও ৯ নম্বর আসামি মো. মিরাজ (২৮)। তাঁদের সবার বাড়ি বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ২টায় ভোলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার। তিনি জানান, ৭ সেপ্টেম্বর সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে পরকিয়ার অভিযোগে প্রকাশ্যে একজন নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে জনসমক্ষে হেনস্তা করা হয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
সোহান সরকার আরও জানান, ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, বিএনপির ওই নেতার বিরুদ্ধে শিগগির সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে