
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যবধান কমাতে কাজ করছি। দ্বিতীয় ধাপের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। বাস্তবায়ন হলে অনেক কিছুই বদলে যাবে।’
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৌফিক আলম এসব কথা বলেন। প্রতিষ্ঠার ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রাসহ নানা আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান লিজা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে সেশন জট অনেকটাই কম। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বার্ষিক পরিকল্পনা করেই এগিয়ে চলছি।’
জানা গেছে, নানা সংকটের মধ্য দিয়ে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকট রয়েছে। ১০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র চারটি আবাসিক হল। এতে দুই হাজার শিক্ষার্থী স্থান পেয়েছেন।
দেশের ৩৩তম বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের। পরে ২০১২ সালের ২৪ জানুয়ারি শিক্ষা কার্যক্রম শুরু হয়। এটি বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে