বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসে মো. সাগর নামের এক ছাত্রকে তিন দিন ধরে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই ছাত্রকে মঙ্গলবার (১২ মে) রাতে উদ্ধার করেছে হোস্টেল প্রশাসন। ঘটনাটি ঘটেছে কলেজের অশ্বিনীকুমার হলের এ ব্লকে।
অশ্বিনীকুমার হলের সুপার আসাদুজ্জামান বলেন, কলেজের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সাগরকে তিন দিন ধরে এ ব্লকের একটি কক্ষে আটকে রাখেন অর্থনীতি বিভাগের ছাত্র হৃদয় দেওয়ানসহ কয়েকজন। তাঁদের বাড়ি ভোলায়। তাঁর কাছে দেড় লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ১০ হাজার টাকা ইতিমধ্যে দিয়েছেন। ওই ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ওই ছাত্রকে তাঁরা উদ্ধার করেছেন। ওই ছাত্রের ভাষ্যমতে, তাঁকে নির্যাতন করা হয়েছে। যাঁরা নির্যাতন করেছে, তাঁদের কথাও শোনা হচ্ছে। তবে এখনো তিনি আইনি প্রক্রিয়ায় যাননি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, তিনি ঘটনাটি জানেন না। খোঁজ নিয়ে জানবেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে