বরিশালের গৌরনদী উপজেলার ৯ নম্বর পূর্ব কাসেমাবাদ এলাকায় আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে মঞ্জু বেপারী নামের এক ভ্যানচালককে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মঞ্জু ওই এলাকার রশিদ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে ভ্যানচালক মঞ্জু এক যাত্রীকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তিনি পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় তাঁর ভ্যানের ওপর শুইয়ে রাখে। পরে গোঙানির শব্দ শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেলের জরুরি বিভাগের চিকিৎসক টিপু সুলতান জানান, মঞ্জুর শরীরে কমপক্ষে ১০-১২টি কোপের চিহ্ন ছিল। তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শুরু করা হলেও তাঁর জীবন বাঁচানো সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে