বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত আড়িয়াল খাঁ নদ, নয়াভাঙনী ও জয়ন্তী নদীতে যৌথ অভিযানটি পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় আটটি পাই জাল, ছয়টি মশারি জাল, ১৬টি চরঘেরা জালসহ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন–উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, র্যাব–৮ বরিশালের উপসহকারী পরিচালক মো. আজাদুর রহমান, মুলাদি থানার উপপরিদর্শক মিঠুন মণ্ডল প্রমুখ।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটি নদী থেকে জব্দ করা জালের মূল্য প্রায় কোটি টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশীয় প্রজাতির মাছ এবং জাটকা রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ভেসাল, চাঁই ও চটজাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে