
বরিশাল নগরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।
রোববার (১২ এপ্রিল) নগরীর ফজলুল হক অ্যাভিনিউ-সংলগ্ন নগর ভবন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। আলটিমেটাম শেষে এই অভিযান শুরু করলেও ভুক্তভোগীরা বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন।
জানা গেছে, রোববার বেলা ১১টা থেকে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ-সংলগ্ন নগর ভবন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর বিবির পুকুরপাড়, মহসীন মার্কেটের সম্মুখ ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ দল। এ সময় দোকানপাট হারিয়ে অসহায় ও এদিক-সেদিক ছুটতে দেখা যায় অনেককে। অভিযান চলাকালে সড়কের দুই পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ভুক্তভোগীরা ক্ষুব্ধ কণ্ঠে জানান, এই ব্যবসাই ছিল আয়ের একমাত্র পথ। কোনো বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ এভাবে উচ্ছেদ করায় তাঁরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। ক্ষতিগ্রস্তরা বলেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করলে পথে বসতে হতো না।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, যাঁরা অবৈধভাবে ফুটপাত দখল করেছেন তাঁদের আগেই মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। অনেকে সরিয়ে নিলেও কিছু ব্যবসায়ী দোকানপাট সরাননি। তাই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে