
বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় ফরচুন বরিশাল যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ শুক্রবার রাতে হাজার হাজার মানুষ সড়কে নেমে স্লোগান ও নেচে-গেয়ে উল্লাস করেন। বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।
রাতে চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার পর নগরীর সব অলিগলি থেকে মিছিল বের করে কিশোর-যুবকেরা। কিশোরী-তরুণীরাও মিছিলে অংশ নেন।
মিছিলে ভেঁপু বাজিয়ে ও ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাস করেন তাঁরা। বের হয়েছে পিকআপ ও মোটরসাইকেল শোভাযাত্রা। বেশির ভাগ মিছিল নগরের প্রধান সড়ক সদর রোডে প্রবেশ করায় তখন যানবাহন চলা চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে নগরের বেলস্ পার্কে খেলা দেখতে ভিড় করেন শত শত ক্রিকেটপ্রেমী। আজ শুক্রবার বিকেল থেকেই নগরীতে বিপিএলে উৎসব শুরু হয়। বিভিন্ন সড়কের গলিতে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়।

ফরচুন বরিশালের বিজয়ের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। মারুফ হোসেন নামক এক ক্রিকেটভক্ত জানান, ‘এ বিজয় প্রত্যাশিত ছিল। আমরা ভীষণ খুশি।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে