গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থেকে সরে আসার প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় নেবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, ‘আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতিমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ বিষয়ে জোরালো সমর্থন দিয়েছেন।’
জানতে চাইলে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, গুচ্ছ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে গরিব, কিন্তু মেধাবী সাধারণ ছাত্র-ছাত্রী ভর্তিতে সহজে সুযোগ পেত। সাধারণ শিক্ষার্থীদের ভর্তিতে বাড়তি খরচ হতো না।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে