
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন কারাবন্দী গোলাম কিবরিয়া টিপু। বাবার অনুপস্থিতিতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তাঁর মেয়ে হাবিবা কিবরিয়া। আজ বুধবার বেলা সাড়ে ৩টায় মুলাদীতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন তিনি।
হাবিবা কিবরিয়ার অভিযোগ, বিনা বিচারে তাঁর বাবা টিপুকে এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী রাখা হয়েছে। তিনি বলেন, এটা শুধু নির্বাচনী লড়াই নয়, একজন বাবার ন্যায় পাওয়ার জন্য মেয়ের যুদ্ধ। এই যুদ্ধে মুলাদী-বাবুগঞ্জের সাধারণ মানুষ অংশ নেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটে তাঁর বাবা টিপুকে এমপি নির্বাচিত করে কারাগার থেকে মুক্ত করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হারুন অর রশিদ খান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, বরিশাল জেলা যুবসংহতি সভাপতি নজরুল ইসলাম হেমায়েত, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মোহাম্মদ আরিফ হোসেন সরদার, উপজেলা জাতীয় পার্টির নেতা সেলিম আহমেদ চৌকিদার, কুতুব উদ্দিন চৌকিদার প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে