
বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নিখোঁজ স্পিডবোটের তিন যাত্রীর সন্ধান এখনো মেলেনি। গত বৃহস্পতিবার বিকেলে নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার। তবে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি সনাতন সরকার জানান, মামলায় নামধারী দুজন ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। নামধারীদের মধ্যে স্পিডবোটের চালক আল-আমিন ও বাল্কহেডের চালক আটক শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার কোরালতলী এলাকার বাসিন্দা খালেক মাঝি রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী নিখোঁজ ব্যক্তিরা হলেন ভোলার উত্তর চর ভেদুরিয়া এলাকার বাসিন্দা স্পিডবোটের চালক মো. আল আমিন (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নোওয়াপাড়া এলাকার আজগর আলীর ছেলে রাসেল আমিন (২৫) ও বাবুগঞ্জের রহমতপুরের দুলাল দাসের ছেলে সজল দাস (৩০)।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ডুবুরিরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া স্পিডবোট উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এ ঘটনার পর নদী থেকে উদ্ধার করা জালিস মাহমুদ (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। এ ছাড়া তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে