বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নিজ উদ্যোগে ৩ শতাধিক দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নগরের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ উপহার প্রদান করা হয়েছে।
এ সময় মেয়র খোকন এই ঈদে সমাজের বিত্তবানদের দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘যত দিন মেয়র থাকব তত দিন মানুষের পাশে থাকব।’
ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা এক কর্মী জানান, ৩০০ দুস্থের মাঝে মেয়র রোজার ইফতার সামগ্রী এবং ঈদ উপহার হিসেবে শাড়ি ও লঙ্গি বিতরণ করেছেন।
নগরের হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে আসা এক বৃদ্ধ বলেন, ‘আমি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেয়ারটেকারের কাজ করি। সিটি মেয়র রোজায় যে সহায়তা করলেন তা আমার খুব উপকারে আসবে।’
বাংলাবাজার থেকে আসা সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা বলেন, ‘এই ঈদে একখানা কাপড় পেলাম। মেয়রের এই উপহার পেয়ে আমি ভীষণ খুশি।’
উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল করিম, সাবেক সভাপতি রেজাউল হক হারুন প্রমুখ।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে