বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতল ভবনের সিঁড়ি ভেঙে পড়েছে। গতকাল রোববারের এই দুর্ঘটনায় দুজন নির্মাণশ্রমিক সামান্য আহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবন নির্মাণকাজ চলছে। ২০১৯-২০ অর্থবছরে বরিশাল এলজিইডি জিপিএস প্রকল্পের অধীনে চার কক্ষের দ্বিতল ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২০ সালে কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিংয়ের নামে কার্যাদেশ দেওয়া হয়। ২০২২ সালের ডিসেম্বরে মো. দেলোয়ার হোসেন নামের মাদারীপুরের এক ঠিকাদার প্রকল্পের নির্মাণকাজ শুরু করেন।
নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম বলেন, গত ডিসেম্বরে ঠিকাদার দেলোয়ার হোসেন নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু করেন। জানুয়ারি মাসে প্রথম তলার সিঁড়িসহ একতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। গত ফেব্রুয়ারি মাসে দোতলার সিঁড়িসহ ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। যার দ্বিতীয় তলার সেন্টারিং এখনো খোলা হয়নি। বর্তমানে প্রথম তলার গাঁথুনির কাজ চলছে।
খায়রুল ইসলাম আরও বলেন, ‘গতকাল ২৬ মার্চ স্কুল বন্ধ থাকলেও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল। বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন ভবনের গোটা সিঁড়িটি ভেঙে পড়ে। তাতে দুজন নির্মাণশ্রমিক সামান্য আহত হয়েছেন।’
বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মো. অলিউর রহমান বলেন, ‘গতকাল রোববার নির্মাণাধীন ভবনের সিঁড়ি ভেঙে পড়ে। এতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী ঠিকাদার নিজের ইচ্ছেমতো অনিয়মের মাধ্যমে নির্মাণকাজ করছেন। কাজের মান অত্যন্ত খারাপ। ভবনের কাজ শেষ হয়নি, এখনই সিঁড়ি ভেঙে পড়েছে। না জানি ভবিষ্যতে ভবন ভেঙে কোন ট্র্যাজেডির সৃষ্টি হয়!’
তবে প্রকল্পের ঠিকাদার মো. দেলোয়ার হোসেন দাবি করেন সিঁড়ি ধসে পড়েনি। তিনি বলেন, কাজে কিছু ত্রুটি ছিল। তাই উপজেলা প্রকৌশলীর নির্দেশে সিঁড়ি ভেঙে নতুন করে করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও মিথ্যা বলে তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুজ্জামান বলেন, ভার বহনের ক্ষমতা না থাকায় সিঁড়িটি ভেঙে পড়েছে। কাজে কিছু ত্রুটি থাকায় সিঁড়িটি নতুন করে নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে