
বরিশাল-৩ আসনের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চার সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মধ্যরাতে এই চারজনকে ইউনিয়ন জামাতের সেক্রেটারির বাসভবন থেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার কাছে হস্তান্তর করেন তাঁরা। পরে ইউএনও তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হেফাজতে নেন।
বরখাস্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা হচ্ছেন মো. সাব্বির হোসেন, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এবং ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, রাতে চারজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আমার অনুমতি না নিয়ে কেন্দ্রের বাইরে যান। তখন স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে প্রশাসনকে খবর দেন। প্রশাসন তাদের জিম্মায় নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, ‘বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাসেদ ব্যাপারীর বসতঘরে গোপন বৈঠক চলার সময় বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চারজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করে ইউএনওর কাছে হস্তান্তর করি।’
ইউএনও আসমা উল হুসনা বলেন, ‘ওই চারজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি না নিয়ে কেন্দ্রের বাইরে বের হয়েছেন এবং অন্যত্র রাতযাপনের উদ্দেশ্যে গেছেন। সেখান থেকে স্থানীয় লোকজন তাঁদের আটক করে। এরপর আমরা তাঁদের হেফাজতে নিয়েছি এবং ওই কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। কেন্দ্রটিতে নতুন চারজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে