
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়ের আগের রাতে মো. শুভ (২৬) নামের এক যুবক নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামে এ ঘটনা ঘটে। শুভ ওই গ্রামের প্রবাসী মো. নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর শুভর বিয়ের কালেমা ও রেজিস্ট্রি কাবিন হওয়ার দিন ধার্য ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে বিয়ের আনন্দ উৎসব চলছিল। বাড়ি রঙিন আলোয় সাজানো হয়েছিল এবং বাদ্যযন্ত্রের তালে তালে চলছিল নাচ-গান। শুভ নিজেও সেই নাচে অংশ নেন।
পারিবারিক সূত্রমতে, নাচ-গানের মাঝেই শুভ তাঁর বাড়ির সামনে থাকা নিজস্ব দোকানে যান। অনেকক্ষণ পেরিয়ে গেলেও শুভ ফিরে না আসায় তাঁর মা দোকানে খোঁজ নিতে যান। দোকানে গিয়ে তিনি দেখেন, শুভর দেহ দোকানের আড়ার সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে ঝুলে আছে।
মায়ের চিৎকারে আত্মীয়স্বজন এসে দ্রুত ঝুলন্ত শুভকে নামিয়ে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এইচ এম আলভী জানান, হাসপাতালে আনার আগেই শুভ মারা যান। তাঁর গলায় দড়ির স্পষ্ট দাগ দেখা গেছে।
শুভর দাদা আবদুর রব হাওলাদার বলেন, ‘শুভ আমার নাতি। ওর বাবা সৌদি আরবে থাকে। আমরা নিজেরাই মেয়ে দেখেছি এবং ওরও পছন্দ হয়। সন্ধ্যায় মামাতো ভাই ও বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ছিল। সে কেন এমন করল, তা আমাদের কারও বোধগম্য নয়।’ শুভর মামাতো ভাই মো. রাবিনও একই কথা জানান।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ শুভর মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে। আজ (শুক্রবার) সকাল ৬টায় ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৬ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে