
বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে বিরোধে হানিফ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার রাজৈর গ্রামে আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে হানিফ হাওলাদারের। আজ হানিফ ওই জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তাঁর দুই ছেলে রাফি ও রাজ্জাক তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। আহত অবস্থায় হানিফ সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা নওশিন বলেন, হাড়সহ হাতের কবজি কাটা গুরুতর ও রক্তক্ষরণ অবস্থায় হানিফ আজ সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। দ্রুত তাঁর রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়। আহত ব্যক্তির সঙ্গে কেউ হাসপাতালে আসেননি। আহত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে খুলনা মেডিকেলে না পাঠানোয় সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই মারা যান। হাতের কবজির হাড়সহ অনেকগুলো শিরা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে হানিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে