
দুই দিনেও বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী নদীতে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমানের (৭২) সন্ধান মিলেনি। আজ শনিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর কোনো সন্ধান পাননি। এর আগে বৃহস্পতিবার মধুমতীর গিরিশনগর খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
হাফিজুর রহমানের মেয়ে ফারহান ইসরাত শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সামনে মধুমতী নদীতে আব্বু গোসল করতে যায়। পানির স্রোতে ভেসে যায়, তখন কাছেই ছিল একটি নৌকা। ওই নৌকার মাঝিকে শিশুরা বলেছিল, স্রোতে ভেসে যাওয়া লোককে নৌকায় তুলতে, কিন্তু মাঝি তাকে উদ্ধার করেনি। এরপর শিশুরা একসঙ্গে সাঁতরে এগোচ্ছিল, তখন সামনে বেশি স্রোতে তারাও ভেসে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কূলে ফিরে আসে এবং ডাক–চিৎকার করে।
‘ততক্ষণে ভেসে যায় আব্বু। তখন নাকি শেষবারের মতো হাত তুলে উদ্ধারের ইশারা করে তলিয়ে যায়। এ ঘটনায় শিশুরা ওই মাঝির প্রতি ক্ষোভ প্রকাশ করে। প্রশাসন ও ডুবুরিদের মাধ্যমে আমি আমার বাবার সন্ধান চাই।’
মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শরিফ আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান মধুমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায়—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। এ ছাড়া খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা দলের সহযোগিতায় নদীতে তল্লাশি কাজ করা হয়।’ এখনো সন্ধান মেলেনি বলে জানান ওই কর্মকর্তা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে