বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরের এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর জড়িত অভিযোগে আজ সোমবার (৩০ মার্চ) পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ভোরে বিষ পান করা এক রোগীকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। এ সময় জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা অনুপম মজুমদারের সঙ্গে রোগীর চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে কথা বলার একপর্যায়ে স্বজনেরা হঠাৎ উত্তেজিত হয়ে তাঁর ওপর চড়াও হন। হামলাকারীরা কক্ষের ভেতরে থাকা চেয়ার ও কাঠের টুল দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। তাঁরা জরুরি বিভাগের বিভিন্ন আসবাবপত্র ও মেডিকেল সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় অনুপমের সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত ওই চিকিৎসককে হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে গতকাল সন্ধ্যায় অনুপম বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সকালে পুলিশ মো. হাফিজুর রহমান মানিক হোসেন (৩৭) নামের একজনকে আটক করেছে। পরে দুপুরে তাঁকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহিন এ ঘটনাকে অত্যন্ত ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের ভেতরে এমন সহিংসতা স্বাস্থ্যসেবা পরিবেশের জন্য চরম ক্ষতিকর এবং এটি কর্মী ও রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি এ ঘটনার স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে।
তবে অভিযুক্ত ব্যক্তিদের একজন মোহাম্মদ সজীব মিয়া শান্ত দাবি করেছেন, মুমূর্ষু রোগী ফেলে রেখে চিকিৎসক মোবাইলে ব্যস্ত ছিলেন। চিকিৎসায় অবহেলার কারণেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি আরও দাবি করেন, বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা মোংলা থানার উপপরিদর্শক মো. মহররম আলি জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয় এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে অন্যতম অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর সেতুর ওপর চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতি হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মহাদেবকে আটক করেছে পুলিশ, মাহবুব নামের আরেকজন পলাতক রয়েছেন। নিহত নিয়াশা চন্দ্র দাস (৫৭) কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা ও মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
৪৪ মিনিট আগে
রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) কৃষিশ্রমিকদের অতিরিক্ত কাজের (ওভারটাইম) পারিশ্রমিক বন্ধসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এ সময় শ্রমিকেরা প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দপ্তরের সামনেও বিক্ষোভ
১ ঘণ্টা আগে