
সুন্দরবনে আবারও বাঘের দেখা পেয়েছেন দর্শনার্থীরা। আজ মঙ্গলবার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বড় কটকা খালে এমন মুহূর্তের সাক্ষী হয়েছেন তাঁরা।
সুন্দরবনের ভেতরে বাঘ দেখার ওই মুহূর্ত উচ্ছ্বাস আর উত্তেজনায় কেটেছে জাহাজের পর্যটক ও কর্মীদের। তাঁরা নিজেদের মতো করে ছবি এবং ভিডিও ধারণ করেন।
জানা যায়, আজ সকাল ১০টার দিকে পর্যটকবাহী জলযান দি সেইল বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের বড় কটকা খাল দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে বাঘটি ওই খাল পার হচ্ছিল। পরে বাঘটি বনের গহিনে চলে যায়।
ওই জলযানে সুন্দরবন ভ্রমণে যাওয়া পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, ‘আমাদের ট্যুরিস্ট জাহাজ কটকা থেকে তখন কচিখালির দিকে যাচ্ছিল। সময় সকাল ১০টা হবে। বড় কটকা খালের মুখে যখন আমরা, তখন বেশ বড়সড় ওই বাঘকে খাল পার হতে দেখি।’
নূর আলম বলেন, ‘২৫ বছর ধরে আমি সুন্দরবনে আসি। প্রতিবছর একাধিকবার আসা হয়। তবে এবারই প্রথম বনের মধ্যে সামনাসামনি বাঘ দেখার সৌভাগ্য হলো। এ মুহূর্তের অনুভূতি বলে বোঝানো যাবে না।’
জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার দেখার বিরল অভিজ্ঞতা।...সুন্দরবন বাঁচাও, বাংলার বাঘ বাঁচাও।’

পটুয়াখালী থেকে সুন্দরবন ভ্রমণে আসা কামাল হাসান রনি বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাতে মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশে আমরা রওনা করি। এবারে সুন্দরবন ভ্রমণটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে গত ১৯ জানুয়ারি সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে একই জায়গায় তিনটি বাঘের দেখা পান পর্যটকবাহী জলযান এমভি আলাস্কার একদল পর্যটক। সে সময় একটি বাঘকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। সে সময়কার বাঘের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ বিষয়ে জানতে চাইলে বনজীবী ও বনরক্ষীরা বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। বিগত সময়ে এভাবে বনে বাঘের চলাচল লক্ষ করেননি তাঁরা। সুন্দরবনের বাংলাদেশ অংশের বিগত তিনটি বাঘ গণনার ফলাফল বিশ্লেষণেও মিলেছে একই ধরনের তথ্য। প্রতি জরিপে ৮ থেকে ১১টি বাঘ বেড়েছে।
ভবিষ্যতে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়বে—এমন প্রত্যাশা বন বিভাগের। ২০২৪ সালের অক্টোবর মাসের সর্বশেষ জরিপ অনুসারে সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে