
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিকেলে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় দাপটে দখল করেন। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়। এ বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত মোতাবেক পরপর তিনটি নোটিশের পরে আজ তাঁকে দল থেকে বহিষ্কার ও সব দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানার জন্য বহিষ্কৃত নেতা আমীর আলীর মোবাইল ফোন নম্বরে কল করা হলেও কেউ ধরেননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে