
‘নদী একটি জীবন্ত সত্তা। সুন্দরবন রক্ষায় পশুর নদসহ বনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে। পশুর নদের প্লাবন ভূমিতে সরকারি রেকর্ডীয় শতাধিক খালে অবৈধ বাধ রয়েছ। সরকারের খাল খনন অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে এসব নদী খালের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদের কয়লাদূষণ, প্লাস্টিক-পলিথিন দূষণ ও শিল্প দূষণ রোধ করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।’ আজ শনিবার (১৪ মার্চ) সকালে বাগেরহাটের মোংলার কানাইনগর পশুর নদের পাড়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে নদী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।
‘নদী বাঁচাও, মানুষ বাঁচাও’ প্রতিপাদ্যে এ নদী সংলাপের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, সুন্দরবন রক্ষায় আমরা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। নদী সংলাপের সহ-আয়োজক ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ ও লিডার্স।
আজ বেলা ১১টায় নদী সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। নদী সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো. রেফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আফরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান, রাজনীতিক মো. জুলফিকার আলী, আব্দুল মান্নান হাওলাদার, আবু হোসেন পনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, জলদস্যু দমনে ইতিমধ্যে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করছে। সুন্দরবনে অগ্নিকাণ্ড রোধেও বন বিভাগ আগাম সতর্কতা অবলম্বন করছে। জেলে কার্ড এবং ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে জেলে জীবন উন্নত করা হবে।
সভাপতির বক্তব্যে শারমিন আক্তার সুমী বলেন নদী খালের প্রবাহ নিশ্চিত করতে খননের জন্য তালিকা করা হচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে খননের মাধ্যমে নদী খালের জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে। নারী জেলে জীবন উন্নত করতে জেলে কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদানে নারীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
নদী সংলাপের আগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের পালনের সিদ্ধান্ত হয়। নদী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও মানুষের মধ্যে নদী ভাবনা তৈরি করতে এ দিবসটি পালন করা হয়।

বরিশালে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের লক্ষ্য তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দল সংগঠিত করা এবং আগামী সিটি নির্বাচনে অংশ নেওয়া। এ লক্ষ্যে গতকাল শুক্রবার শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ইফতার পার্টির মাধ্যমে...
১৪ মিনিট আগে
নড়াইলের কালিয়া উপজেলার একটি গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলা আলী মিয়া মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে বরজে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে
২৫ মিনিট আগে
কক্সবাজার সৈকতে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় ইরাবতী প্রজাতির ডলফিনটি ভেসে আসে। সৈকতের সি সেফ লাইফগার্ডের সুপারভাইজর মোহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা
৩১ মিনিট আগে