
বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসে দুবলারচরে মারা গেছে হরিণ। শেলারচরে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবন ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অমাবস্যার জোয়ারে স্বাভাবিকের চেয়ে বৃহস্পতিবার পাঁচ-ছয় ৬ ফুট জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন টহল ফাঁড়ির অফিস-ব্যারাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, জোয়ারের পানির তীব্রতায় শেলারচর থেকে একটি হরিণ ভেসে যাওয়ার সময় বনরক্ষীরা দেখতে পেয়ে এটিকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, জোয়ারের জলোচ্ছ্বাসে কটকার বন পাঁচ থেকে ছয় ফুট পানিতে তলিয়ে যায়। এ সময় অনেক হরিণ কটকা ফরেস্ট অফিসের পুকুর পাড়সহ উঁচু জায়গায় এসে নিরাপদ আশ্রয় নেয়। এখানে কোনো হরিণ মারা যায়নি বলে জানান তিনি।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে বৃহস্পতিবার সকালে সাগরের জোয়ারে সুন্দরবন পাঁচ-ছয় ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
এদিন দুপুরে দুবলারচরে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আরও মৃত হরিণ পাওয়া যায় কি না, তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে