Ajker Patrika

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 
কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
নিহত শিশু শিক্ষার্থী নাদিয়া আক্তার। ছবি: সংগৃহীত

​চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর নাদিয়া আক্তার (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা দক্ষিণপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ​নাদিয়া ওই এলাকার সোনার চান প্রধানিয়া বাড়ির মোহাম্মদ নবীর হোসেনের মেয়ে। সে স্থানীয় মুন কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্রী ছিল।​

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) নাদিয়া তার বান্ধবী সাদিয়ার সঙ্গে প্রাইভেট পড়ে বাড়িতে আসে। এরপর বান্ধবীকে এগিয়ে দিতে গিয়ে সে আর ঘরে ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ​এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফ ম শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।​

আজ সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে নাদিয়ার পায়ের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ​

নাদিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই মৃত্যু নিয়ে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। তারা এটিকে একটি দুর্ঘটনা হিসেবে দেখছেন।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত