
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের কন্যাশিশুটি মারা গেছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই কন্যাশিশুকে উদ্ধার করেন কয়েকজন শ্রমিক। এরপর শিশুটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে আনা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, হাসপাতালে আনার পর রোববার শিশুটির অস্ত্রোপচার হয়। পরে ড্রেসিং শেষে শিশুটিকে ওসিসিতে (ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার) নেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার ভোর ৪টায় শিশুটির অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ভোর ৫টার দিকে শিশুটি মারা যায়।
শিশুটির চাচা মো. সুজন জানান, আজ ভোরে শিশুটি অসুস্থ হয়ে যায়। এর কয়েক মিনিট পরই মারা যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ-সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূরে আসা সম্ভব নয়। কেউ হয়তো ফুসলিয়ে শিশুটিকে সেখানে নিয়ে এসেছে। আমরা প্রকৃত কারণ খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি।’

স্মারকলিপি দেওয়ার পর নাবিলা রহমান বলেন, জেলা প্রশাসক আবেদন গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনা করে দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।
১৮ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
২৭ মিনিট আগে
গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশে পাতা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরে পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও তার সন্ধান পাননি।
২৯ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন বলেন, গভীর রাতে বনের ভেতর গাড়ির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সতর্ক হন। হইচই শুরু হলে কয়েকটি ট্রাক দ্রুতগতিতে জঙ্গল থেকে বেরিয়ে যায়। পরে এলাকাবাসী ভেতরে গিয়ে দেখতে পান, বনের মধ্যে এলোমেলোভাবে বিপুল পরিমাণ গজারিগাছ মজুত করে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে