
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণের তালিকা তৈরিতে অনিয়ম করার অভিযোগে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হলে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের ভিজিএফ কর্মসূচির আওতায় ৮৩ হাজার ৩৭ ব্যক্তির বিপরীতে ৮৩ টন ৩৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ধরনীবাড়ি ইউনিয়নে ৬ হাজার ৮০০ ব্যক্তি এই সুবিধা পাবেন। বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ সুবিধাভোগীদের তালিকা তৈরি করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের তালিকা তৈরির জন্য যাচাই-বাছাই হওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান এরশাদুল হক সকালে এসে তাঁর অনুসারী ও পছন্দের ব্যক্তিদের কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি জমা নেন। পরে দুপুরে ওই ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও সাধারণ মানুষ এসে জানতে পারেন, তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। পরে বিকেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে তালিকা তৈরিতে অনিয়মের বিষয়ে জানতে চান। সুবিধাভোগী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে ইউপি সদস্যরা ও স্থানীয় জনগণ চেয়ারম্যানের সঙ্গে পরিষদে কথা-কাটাকাটিতে লিপ্ত হন। এ ঘটনায় চেয়ারম্যানসহ তাঁর অনুসারীদের সঙ্গে সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান এরশাদুল হক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সকলের সমন্বয়ে দুস্থদের তালিকা তৈরির কথা থাকলেও চেয়ারম্যান তাঁর অনুসারীদের নিয়ে আগেই তালিকা তৈরি করেন। এ ঘটনায় বঞ্চিত জনগণ ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাম্বুলেন্সে থাকা ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ওবায়দুল হক জানান, চিকিৎসার জন্য চেয়ারম্যানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি চেয়ারম্যানের বরাত দিয়ে জানান, স্বচ্ছ তালিকা তৈরির জন্য উদ্যোগ নিলে ইউপি সদস্যরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ওপর হামলা চালান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের হাতাহাতির কথা শুনেছি। আজ বৃহস্পতিবার ওই পরিষদের সব ইউপি সদস্য চেয়ারম্যান এরশাদুল হকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আমার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলি জামশেদ (৫০) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের মোংলা উপজেলার পৌর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক। পাঁচ ছেলের মধ্যে ছোট ছেলে সাব্বিরের বিয়ে দিয়েছিলেন খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে।
১ ঘণ্টা আগে
সিয়াম বলেন, ‘দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। পাশে এক জায়গায় আমি বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ টের পাই, সঙ্গে প্রচুর ধোঁয়া। দুটি যানবাহনেরই গতি অনেক বেশি ছিল এবং পুরো মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।’
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে চায়ের দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুখোশধারী তিন দুর্বৃত্ত কয়েকটি গুলি করে পালিয়ে যায়। সাজেদুলের হাতে এবং নাঈমের তলপেটে গুলি লাগলে তাঁরা মাটিতে লুটিয়ে
২ ঘণ্টা আগে