Ajker Patrika

চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে চা-শ্রমিকদের বিক্ষোভ
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যুর ঘটনায় আজ শুক্রবার চা-শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐশী রবিদাস (১৪) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে চা-শ্রমিকেরা হাসপাতালটির সামনে বিক্ষোভ করেন এবং ভাঙচুর চালান।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঐশী রবিদাস মারা যায়। পরে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলে চা-শ্রমিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলার অভিযোগ মিথ্যা দাবি করে বলছে, তারা যথাযথ চিকিৎসা দিয়েছে।

মারা যাওয়া ঐশী রবিদাস শমশেরনগর চা-বাগানের রবিদাস টিলার বাবুল রবিদাসের মেয়ে। সে শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

চা-শ্রমিকেরা জানান, ঐশী রবিদাসকে গতকাল বৃহস্পতিবার রাতে মাথাব্যথা ও বমি নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করা হয়। সারা রাত চিকিৎসাধীন থাকার পর আজ সকালে সে মারা যায়।

শমশেরনগর চা-বাগানের বাসিন্দা মোহন রবিদাস বলেন, ঐশীকে বমি ও মাথাব্যথা নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করেন। আজ সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। ঐশীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তর করেননি। এই হাসপাতাল চা-শ্রমিকদের একমাত্র ভরসার স্থল ছিল। চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে শ্রমিকদের শান্ত করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে পুলিশ অন্য এক চিকিৎসকের বাসায় নিরাপদে সরিয়ে নেয়।

শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল ও শমশেরনগর চা-বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘চা-শ্রমিক শিক্ষার্থী ঐশী রবিদাসকে এক মাস আগে ডানকান হাসপাতালে নিয়ে এলে তখন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। বৃহস্পতিবার আবার তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়। এখানে তাকে কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি। যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে আজ সকালে মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওয়াহিদুজ্জামান রাজু বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ডানকান হাসপাতালের ইনচার্জকে শমশেরনগরে এনে একজন চিকিৎসকের বাসায় রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। এ বিষয়ে চা-বাগানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ আমলের নিয়োগ: তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত