ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আল আমিন ও উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুইজনকে আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডের আবেদন জানায়। মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
গত বুধবার রাজধানীর শেরেবাংলানগর এলাকা থেকে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে আল আামনিকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও একটি তলোয়ার নিয়ে হামলা করতে এসেছিলেন বলে মামলায় বলা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে এই পরিকল্পনার প্ররোচনা দানকারী আলী হাসান ওসামাকে পরে রাজবাড়ি জেলা থেকে গ্রেপ্তার করা হয়। ওসামা একজন উগ্রপন্থী বক্তা বলে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৩ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
৮ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে