
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করা আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত নেতাকে মামলা ছাড়াই আদালতে পাঠিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের পর স্থানীয় জামায়াত নেতারা আজিজুল হককে ছাড়াতে থানায় এসে সুপারিশ করেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার আজিজুল হক জেলার মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মুক্তাগাছা থানা-পুলিশ ৫৪ ধারায় আজিজুল হককে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মুক্তাগাছা থানা-পুলিশ আজিজুল হক নামের একজনকে ৫৪ ধারায় আদালতে পাঠায়। পরে বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা কে বা কারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্লগ পেজে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এডিট করে ‘অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা’ লিখে পোস্ট করেন। ওই ফেসবুক পেজ থেকে ছবিটি আজিজুল হক নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। ওই পেজ থেকে নিয়মিত দেশ ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
এ ছাড়া আজিজুল হক তাঁর পরিচালিত ঝনকা বাজার নার্সারিতে অচেনা ব্যক্তিদের নিয়ে গভীর রাত পর্যন্ত গোপন মিটিং করতেন। এই অবস্থায় আজিজুল হককে অপরাধে জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টায় উপজেলার ঝনকা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, ‘আজিজুল হক জামায়াত নেতা নন। তিনি জামায়াতের কর্মী। শুনেছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় আমাদের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জামায়াতের নেতা-কর্মীরা তাঁকে ছাড়াতে থানায় গিয়েছিলেন।’
আজিজুল হককে ছাড়াতে জামায়াত নেতা-কর্মীরা থানায় এসেছিলেন জানিয়ে মুক্তাগাছা থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানোয় আজিজুল হককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রীকে নিয়ে, তাই মামলা করার আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হয়। আলোচনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় মামলার আগেই আজিজুল হককে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে সাইবার আইনে মামলা প্রক্রিয়াধীন। স্থানীয় এক রাজনৈতিক কর্মী বাদী হয়ে মামলা করবেন।

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় লস্কর ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে আগুন জ্বালিয়ে সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তাজেম আলী (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজেম আলী একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় গাড়িচাপায় মমিনুল হক (৪৯) নামের একজন নিহত হয়েছেন। তিনি একজন পুলিশ কনস্টেবলের বাবা। আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা পূর্ব থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই...
৪ ঘণ্টা আগে