
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হয়েছে ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রদর্শনী হয়। বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীর আয়োজন করে।
জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি জাবেদ চৌধুরী জানান, প্রদর্শনীতে ইউনেস্কোর প্রকাশিত বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্রান্ত বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজারখানেক প্রকাশনাগুলো স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে কাজ করে আসছে ইউনেস্কো। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরও ঘনীভূত হবে। ইউনেস্কো ক্লাবের উদ্যোগে ৯ম বারের মতো এ ধরনের প্রদর্শনী আয়োজিত হলো।
প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন—জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকার ‘ক্রিয়েটিভ হাব’ তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে এবারের বাজেটে। এই হাবে থাকবে মিলনায়তন, বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ছোট ক্যাফেটেরিয়া এবং বিশেষ সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা।
৪ দিন আগে
মঞ্চনাটকের উদীয়মান ও নবীন নির্দেশকদের জন্য সুযোগ এল নিজেকে আরেকটু ঝালাই করার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে নির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা...
৬ দিন আগে
বেলা ১২টায় শুরু হয় লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ সেমিনার। এতে ‘বাংলার ফেরদৌসী মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. হালিম দাদ খান। আলোচনায় অংশ নেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন।
৮ দিন আগে
আজ ধর্মাদর্শকে বিকৃত করে অধর্মাচার যখন মাথা চাড়া দিয়ে উঠছে, সমাজমানস কলুষিত করে হিংসা বিদ্বেষ ও ঘৃণা সঞ্চার করছে এবং অপর ধর্ম, অপর বিশ্বাস ও অপর আচারকে সহিংসভাবে আঘাত হানছে তখন নজরুলের কাণ্ডারী হুঁশিয়ার আমাদের সতর্ক করে দিচ্ছে। এই গানের শতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা মুক্তির দিশা...
১০ দিন আগে